৫ মে ২০২৬

সৃজিত-মিথিলার বিয়ে ২২ ফেব্রুয়ারি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সৃজিত-মিথিলার বিয়ে ২২ ফেব্রুয়ারি

বাংলাপ্রেস ডেস্ক : কলকাতার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে বাংলাদেশি অভিনেত্রী মিথিলার প্রেমের গুঞ্জন বছর খানেক ধরে শোনা যাচ্ছে। তাদের এই সম্পর্ক এখন আরও গাঢ় হয়েছে। জানা গেছে, ফেব্রুয়ারীর ২২ তারিখ তারা বিয়ের পিঁড়িতে বসছেন।

‘টাইমস অফ ইন্ডিয়া’কে তাদের ঘনিষ্ঠ মহল জানায়, মিথিলার সঙ্গে সামনের বছরেই বিয়ে হচ্ছে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের। ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি বিয়ের দিন ঠিক হয়েছে।

যদিও এ বিষয়ে সরাসরি তারা কেউই কথা বলতে রাজি নয়। শোনা যাচ্ছে, দুই পরিবারই বিয়ের প্রস্তুতি নিচ্ছে। সে কারণে চলছে কেনাকাটা। এর আগে মিথিলা বলেছিলেন, ‘অনেক আগে থেকে সৃজিতের সঙ্গে আমার পরিচয়। আগেও আমাদের দেখা হয়েছে, কথা হয়েছে। আমাদের দুজনের কয়েকজন কমন বন্ধু আছে। ইদানীং কাজের সুবাদে তার সঙ্গে যোগাযোগটা বেশি হয়।’

তাদের দুজনের প্রেম ও বিয়ের গুঞ্জন নতুন কিছু নয়। বহুদিন ধরেই তারা একে অপরের প্রেমে মজেছেন এমন কথা শোনা যাচ্ছিলো। বরাবরই তারা ‘জাস্ট ফ্রেন্ড’ বলে এটি অস্বীকার করেছেন। কিন্তু কলকাতা বা বাংলাদেশে সাম্প্রতিক সময়ে তাদের একসঙ্গে বহুবার পাওয়া গিয়েছে। এমনকি পারিবারিক অনুষ্ঠানেও তারা নিয়মিত উপস্থিত থেকেছেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি