৫ মে ২০২৬

শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধে মালিকদের আহ্বান শ্রম প্রতিমন্ত্রীর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধে মালিকদের আহ্বান শ্রম প্রতিমন্ত্রীর

বাংলাপ্রেস ডেস্ক: আগামী ১৯ জুলাইয়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাসসহ সকল পাওনা পরিশোধে মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। বলেছেন, ঈদের সরকারি ছুটির সাথে মিলিয়ে গার্মেন্টসসহ সকল শিল্প সেক্টরের শ্রমিকদের বদলি ছুটি পাওনা থাকলে কারখানা পর্যায়ে মালিক-শ্রমিক সমন্বয় করে সিদ্ধান্ত নেবেন।

মঙ্গলবার (১৩ জুলাই) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সন্মেলনকক্ষে আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ-টিসিসি'র সভায় সভাপতির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, গণটিকার আওতায় ৩৫ বছর বা তদুর্ধ বয়সের শ্রমিকদের টিকা গ্রহণে উদ্বুদ্ধ করতে শ্রম মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে। খুব শীঘ্রই ৩৫ বছরের কম বয়স্ক শ্রমিকদের অগ্রাধিকার ভিত্তিতে করোনা টিকার ব্যবস্থা করা হবে। সভায় উপস্থিত মালিক প্রতিনিধিগণ জানিয়েছেন প্রায় শতভাগ কারখানার শ্রমিকদের গত জুন মাসের বেতন পরিশোধ হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, সরকার ঈদে মানুষের যাতায়াত, কোরবানি কেনাবেচা নির্বিঘ্ন করতে আগামী ১৫ তারিখ থেকে ২২ তারিখ পর্যন্ত কঠোর বিধিনিষেধ সিথিল করেছে। তাই বলে গাদাগাদি করে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল না করতে শ্রমিকদের পরামর্শ দিয়েছেন।

তিনি বলেন, সকলে কষ্ট করে হলেও মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। এতে আপনি যেমন নিরাপদে থাকবেন, আপনার পরিবার পরিজন নিরাপদ থাকবে, দেশ নিরাপদে থাকবে।

সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাহজাহান খান বলেন, ছুটির বিষয়ে বাস্তবতার নিরিখে সিদ্ধান্ত নিতে হবে। মালিকগণ বেতন বোনাস দিয়ে দিবেন বলে আশা করেন। তিনি মালিক-শ্রমিকদের স্বার্থেই টেড ইউনিয়ন দেয়ার বিষয়ে মালিকদের উদার হওয়ার আহ্বান জানান।

সভায় মন্ত্রণালয়ের সচিব কে এম আব্দুস সালাম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. নাসির উদ্দীন আহমেদ, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক গৌতম কুমার, বাংলাদেশ অ্যামপ্লোয়ার্স ফেডারেশন-এর সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, সহসভাপতি মো. নাছির উদ্দিন, বিকেএমইএ-এর সিনিয়র সহসভাপতি মোহাম্মদ হাতেম, জাতীয় শ্রমিক লীগের সভাপতি নুর কুতুব আলম মান্নান, ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল-এর সাধারণ সম্পাদক কামরুল হাসান, শ্রমিক নেতা সিরাজুল ইসলাম রনি, নাজমা আক্তারসহ বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ সংস্থার কর্মকর্তা, মালিক-শ্রমিকপ্রতিনিধি অংশ গ্রহণ করেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি