৭ মে ২০২৬

সড়কপথে ঈদযাত্রা স্বস্তিদায়ক হচ্ছে: ওবায়দুল কাদের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সড়কপথে ঈদযাত্রা স্বস্তিদায়ক হচ্ছে: ওবায়দুল কাদের

বাংলাপ্রেস ডেস্ক: সড়কপথে ঈদযাত্রা অত্যন্ত স্বস্তিদায়ক হচ্ছে বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, দেশে সড়কপথে এখনও কোথাও কোনো দুর্ভোগের চিত্র নেই, সড়কপথে ঈদ পর্যন্ত স্বস্তিকর যাত্রা অব্যাহত থাকবে বলে আশা করছি।

শনিবার (০১ জুন) বেলা ১১টায় রাজধানীর অন্যতম আন্তঃজেলা বাস টার্মিনাল মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন পরিবহন মালিক সমিতির সভাপতি খন্দকার এনায়েত উল্লাহ।

কাদের বলেন, সড়কে চাঁদাবাজির এখনও কোনও অভিযোগ পাওয়া যায়নি। চাঁদাবাজির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সড়কে নিরাপত্তা জোরদার করতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ দেয়া হয়েছে।

খালেদা জিয়ার মুক্তির বিষয়ে এক প্রশ্নের উত্তরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, খালেদা জিয়ার মামলা দিয়েছে সাবেক তত্ত্বাবধায়ক সরকার। মামলার রায় দিয়েছেন আদালত। এ বিষয়ে সরকারের কিছু করার নেই। খালেদার মুক্তির ব্যাপারে বিএনপি চাইলে আদালতের বিরুদ্ধে আন্দোলন করতে পারে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি