৪ মে ২০২৬

সড়কের শৃঙ্খলা ফেরাতে নতুন আইন করতে যাচ্ছে সরকার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
সড়কের শৃঙ্খলা ফেরাতে নতুন আইন করতে যাচ্ছে সরকার

বাংলাপ্রেস অনলাইন: সড়কের শৃঙ্খলা-পরিবহনের শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি দুর্ঘটনা এবং যানজট নিরসনের লক্ষ্যে সরকার নতুন আইন করতে যাচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া শিক্ষার্থীদের চলমান বিক্ষোভকে যৌক্তিক বলেও মন্তব্য করেছেন তিনি।

বুধবার রাজধানীর সেতুভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রি বলেন- সড়ক পরিবহন আইনের ভেটিং সম্পর্কিত নথিটি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনমন্ত্রীকে ফোন করে আগামী সপ্তাহে যেন অনুমোদনের জন্য মন্ত্রী পরিষদে তোলা হয় সে ব্যাপারে নির্দেশনা দিয়েছেন৷ তবে আইনে কী থাকছে জানাননি মন্ত্রী। এটা জানার জন্য অপেক্ষা করতে হবে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

সরকারের একজন মন্ত্রী যখন সরাসরি শ্রমিক ফেডারেশনের সঙ্গে যুক্ত আইন করে সরকার কতটুকু সাফল্য পাবে? এমন প্রশ্নের জবাবে মন্ত্রি বলেন- যার কথা বলা হচ্ছে তিনি মন্ত্রী হওয়ার আগ থেকেই শ্রমিক ফেডারেশনের সঙ্গে যুক্ত। তাছাড়া আইন বাস্তবায়নের দায়িত্ব শ্রমিক ফেডারেশন কিংবা অন্য কারও নয়। এটা সড়ক পরিবহন মন্ত্রণালয়ের ব্যাপার। 'তাছাড়া আইনটি নিয়ে আমরা অনেক দিন থেকে কাজ করছি। শ্রমিক-পরিবহণ মালিক সবার সঙ্গে আমরা কথা বলেছি। তাদের মতামত নেওয়া হয়েছে। আইনটি বিল আকারে ওয়েব সাইটেও দেওয়া আছে। এখানে অন্যকোন মন্ত্রী কিংবা অন্য কেউ বাধা নয়'।

বাংলাপ্রেস/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি