৬ মে ২০২৬

সড়কে নামতে হলে চালকদের লাইসেন্স থাকতে হবে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সড়কে নামতে হলে চালকদের লাইসেন্স থাকতে হবে

আব্দুল মালেক নিরব, লক্ষ্মীপুর থেকে : ‘নিরাপদে গাড়ি চালান, মূল্যবান জীবন বাঁচান’এই প্রতিপাদ্য নিয়ে লক্ষ্মীপুর জেলা পুলিশ দূর্ঘটনা রোধে সড়কে অভিযানে নেমেছে। সড়কে নামতে হলে গাড়ির রেজিষ্ট্রেশন নাম্বার ও চালকদের লাইসেন্স থাকতে হবে বলে জানিয়েছে পুলিশ। অভিযানে কোন গাড়ি কিংবা চালককে আটক না করে ভবিষ্যতের জন্য তাদেরকে সচেতনতামূলক দিকনির্দেশনা দেওয়া হয়েছে। এসময় পথচারী, যাত্রী ও চালকদের মাঝে ট্রাফিক আইন সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। অভিযানের সময় সিএনজি চালিত অটোরিকশার রেজষ্ট্রেশন ও চালকদের লাইসেন্স চেক করা হয়। অটোরিকশা থামিয়ে অতিরিক্ত যাত্রীদেরকে নামিয়ে দেওয়া হয়। কাগজপত্র থাকা প্রত্যেকটি অটোরিকশার সামনে লাল দাগ দেওয়ার জন্য বলা হয়েছে। কাগজপত্রসহ হেলমেট ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে মোটরসাইকেল আরোহীদের।

সোমবার (১১ ফেব্রুয়ারি) সকালে শহরের ঝুমুর সিনেমা হল, উত্তর ও দক্ষিণ তেমুহনী এলাকায় এ অভিযানের নেতৃত্ব দেন জেলা পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন। এসময় পুলিশের ডিআইওয়ান ইকবাল হোসেন ও ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) মামুন আল-আমিন উপস্থিত ছিলেন। এরআগে রোববার (১০ ফেব্রুয়ারি) জেলা আইন-শৃঙ্খলা সভায় অটোরিকশায় ও সিএনজিতে ৩ জনের বেশি যাত্রী নেওয়া যাবে না বলে জানানো হয়েছে।

এসময় চালকের দু’পাশের সীটগুলো সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে পুলিশকে তদারকি করার জন্য বলা হয়। জানতে চাইলে লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার (এসপি) আ স ম মাহাতাব উদ্দিন বলেন, গাড়িতে অতিরিক্ত যাত্রী না উঠানোর জন্য চালকদের বলা হয়েছে। গাড়ি চালাতে হলে চালকদের লাইসেন্স থাকতে হবে। গাড়ির রেজিষ্ট্রেশনসহ সঠিক কাগজপত্র থাকতে হবে। তিনি আরো বলেন, চালকদের বলা হয়েছে যেন কোন যাত্রী থেকে অতিরিক্ত ভাড়া না নেওয়া হয়।

অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। আবার যাত্রীদেরকে বলে দেওয়া হয়েছে গাড়িতে উঠার আগেই ভাড়া নির্ধারণ করে নেওয়ার জন্য। এছাড়া রশিদ ছাড়া সড়কে যেন কাউকে টাকা না দেয়া হয় তা চালকদের বলে দেওয়া হয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি