৬ মে ২০২৬

সড়কে চাপ আছে তবে যানজট নেই: কাদের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
সড়কে চাপ আছে তবে যানজট নেই: কাদের
বাংলাপ্রেস ডেস্ক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গাড়ির চাপ থাকলেও রাজধানীসহ কোথাও কোনো যানজট নেই। পশুবাহী গাড়িগুলো যেখানে সেখানে রেখে যানজট সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার (১৪ জুন ) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘সড়কে চাপ আছে, যানজট নেই। স্মরণকালের সেরা সড়ক শেখ হাসিনা সরকারের আমলেই হয়েছে। পশুবাহী গাড়িগুলো যেখানে সেখানে রেখে যানজট সৃষ্টি যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। বৃষ্টি হলে দুর্ভোগ এড়ানো কঠিন’। গত ঈদের তুলনায় এবার ভোগান্তি হবে না বলে আশ্বাস দেন তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘দুর্নীতিবাজরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলে। বিএনপির চেয়ারম্যান থেকে আগাগোড়ায় সবাই দুর্নীতিবাজ ৷ তারেকের স্বার্থেই ফখরুলকে সংসদ থেকে বাইরে রেখেছে। ফখরুল নিজেই স্বাধীন নেই। তারেকের অনুপস্থিতিতে কাউকে নেতা হতে দেবে না, ফখরুল নিজেও অনুধাবন করেন’। তিনি বলেন, ‘তারেক সাজাপ্রাপ্ত, তাকে সাজা ভোগ করাতে হবে,ভালো মানুষ সাজানোর কোনো পথ নেই। আইন অমান্য করে কেন তারেক রহমান রাজনৈতিক কর্মকাণ্ড করে এর উত্তর ফখরুলকে দিতে হবে’। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি