৬ মে ২০২৬

সরকারকে আগে পদত্যাগ করে নির্বাচন দিতে হবে : ফখরুল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সরকারকে আগে পদত্যাগ করে নির্বাচন দিতে হবে : ফখরুল
বাংলাপ্রেস ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন কমিশন গঠনের পূর্বে সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। তিনি আজ শুক্রবার (২৪ ডিস্বের) গাজীপুরে শহীদ বরকত স্টেডিয়াম গাজীপুর জেলা ও মহানগর বিএনপি আয়োজিত খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, আপনারা সংবিধান লঙ্ঘন করবেন না। আপনারা জনগণের পাশে দাঁড়ান। তাদের নিরাপত্তা দিন। গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলনের সভাপতিত্বে জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফজলুর রহমান, যুবদল সভাপতি সাইফুল আলম নীরব, বিএনপি নেতা ইশরাক হোসেন, হাসান উদ্দিন সরকার, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ডাক্তার মাজহারুল আলম প্রমুখ। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি