সরকারি প্রতিষ্ঠানে ডিপসিক ব্যবহার নিষিদ্ধ করল তাইওয়ান
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: সরকারি সব প্রতিষ্ঠানে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা উৎপাদনকারী কোম্পানি ডিপসিকের যাবতীয় পণ্য ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে তাইওয়ানের সরকার। শুক্রবর (৩১ জানুয়ারি) তাইওয়ানের ডিজিটাল অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রণালয় থেকে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, যেহেতু ডিপসিক চীনা কোম্পানি, তাই তাইওয়নের সরকারি কর্মকর্তা-কর্মীরা এই কোম্পানির পণ্য ব্যবহার করলে গুরুত্বপূর্ণ সরকারি তথ্য চীনে পাচার হওয়ার আশঙ্কা রয়েছে। তাই এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, সরকারি সব দপ্তর, স্কুল-কলেজ ও শিক্ষাকেন্দ্রসহ যাবতীয় রাষ্ট্রয়ত্ত প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টদের ক্ষেত্রেই এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। একইসঙ্গে যেসব স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান সরকারি তহবিল গ্রহণ করে, সেসব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মীরাও এর আওতায় পড়বেন।
প্রসঙ্গত, চীনা কোম্পানি ডিপসিকের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত একট চ্যাটবট সম্প্রতি বিভিন্ন দেশে তোলপাড় তৈরি করেছে। ডিপসিকের নতুন মডেল আর-১ বাজারে আসার পর বিশ্বের অন্যতম বড় চিপ ফার্ম এনভিডিয়ার মার্কেট ভ্যালু ৬০০ বিলিয়ন কমে গেছে। সূত্র : বাসস
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠকে বসেন ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা
৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সৌদির আকাশসীমা নিষেধাজ্ঞার পর হরমুজে নৌ অভিযান স্থগিত ট্রাম্পের
৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি