৫ মে ২০২৬

সরকারি অনুদানে নির্মিত হবে সিনেমা 'জয় বাংলা'

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সরকারি অনুদানে নির্মিত হবে সিনেমা 'জয় বাংলা'
বাংলাপ্রেস ডেস্ক: কিছুদিন আগে নতুন একটি ছবির শুটিং শুরু করার কথা ছিল চিত্রতারকা বাপ্পি চৌধুরীর। ছবিটির নাম “যন্ত্রণা”। যুগল পরিচালক অপূর্ব – রানার পরিচালনায় এই ছবির শুটিং পিছিয়ে যাওয়ায় নতুন একটি জুটির শুটিং শিডিউল পিছিয়ে গেছে। কিন্তু নতুন ছবিটির শুটিং শুরু না হলেও বাপ্পি তার নতুন পর্দা জুটি জাহারা মিতুকে নিয়ে আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হলেন। সরকারি অনুদানের অর্থে নির্মিতব্য এই ছবিটি পরিচালনা করবেন বর্ষীয়ান পরিচালক কাজী হায়াৎ। ছবিটির নাম রাখা হয়েছে “জয় বাংলা”। বাপ্পি এই প্রতিবেদককে জানান, ২০২০ – ২১ অর্থবছরে সরকারি অনুদানের এই ছবিতে ১৭ জুলাই (শনিবার) চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। কাজী হায়াতের পরিচালনার ৫১তম এই ছবিতে বাপ্পির নায়িকা হিসেবে জাহারা মিতুও চুক্তিবদ্ধ হয়েছেন একই দিনে। এই ছবির গল্প ও চিত্রনাট্য করেছেন মুনতাসীর মামুন। পরিচালক কাজী হায়াৎ তার নতুন এই ছবিতে বাপ্পি – মিতুকে চুক্তিবদ্ধ করানোর বিষয়টি নিয়ে বলেন, সরকারি অনুদান পাওয়া আমার এই ছবির প্রধান চরিত্রে দুজনকে কাস্ট করেছি। একজন চিত্রনায়ক বাপ্পি, অন্যজন নতুন নায়িকা জাহারা মিতু। তিনি আরও বলেন, তাদের চুক্তিবদ্ধ করানো হলেও করোনা পরিস্থিতির কারণে এই সময়ে শুটিংয়ের কোনো পরিকল্পনা নেই। সরকারি আইন লঙ্ঘন করে গোপনে শুটিং করতে চাই না। পরিস্থিতি স্বাভাবিক হলে এই ছবির শুটিং শুরু করব। এই প্রসঙ্গে জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পি বলেন, আমাদের মতো চলচ্চিত্রশিল্পীর স্বপ্ন থাকে গুণী নির্মাতা কাজী হায়াতের পরিচালনায় কাজ করার। আমারও স্বপ্ন ছিল। সেই স্বপ্ন এবার পূরণ হতে যাচ্ছে। তা ছাড়া মুনতাসীর মামুনের মতো একজন লেখক এর গল্পে কাজ করতে পারাটা অনেক বড় সৌভাগ্যের ব্যাপার বলে আমি মনে করি। ব্যক্তিগতভাবে তার লেখার ভক্ত আমি। সব মিলিয়ে এই ছবিটি আমার ক্যারিয়ারের অন্যতম একটি সেরা ছবি হবে বলে বিশ্বাস। আমার পরিকল্পনাও আছে সর্বোচ্চ চেষ্টা দিয়ে সফল হওয়ার। বাপ্পির জুটি জাহারা মিতু বলেন, কাজী হায়াতের মতো একজন নির্মাতার ছবিতে অভিনয় করার সুযোগ হওয়ায় সত্যিই আমি খুব আনন্দিত। এটির গল্প ও চিত্রনাট্য মুনতাসীর মামুন করেছেন শুনেই রাজি হয়ে গেছি। এতো বড় মাপের একজন মানুষ তিনি। এমন চমৎকার একটি ছবির সঙ্গে যুক্ত হতে পারাটা অনেক গর্বের বিষয়। জানা গেছে, টুঙ্গিপাড়া চলচ্চিত্রের ব্যানারে ছবিটি প্রযোজনা করছেন মিটু শিকদার। “জয় বাংলা” চলচ্চিত্রটি ২০২০-২১ অর্থবছরে সাধারণ শাখায় ৬৫ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি