৭ মে ২০২৬

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর সংসদে নাকচ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর সংসদে নাকচ

বাংলাপ্রেস অনলাইন : সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ছে না। বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদে বগুড়া-৭ থেকে নির্বাচিত স্বতন্ত্র সদস্য মো. রেজাউল করিম বাবলুর আনা সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার প্রস্তাবটি নাকচ হয়ে যায়।

‘সরকারি চাকরিতে ঢোকার বয়সসীমা ৩৫ বছরে উন্নীত করা হোক- লিখে প্রস্তাবটি আনেন তিনি। তার এ সিদ্ধান্ত প্রস্তাবে ১০ জন সংসদ সদস্য সমর্থন দিয়ে সংশোধনী দেন।

রেজাউল করিমের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সংসদে বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভালো। তাই ২২-২৩ বছরের মধ্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করতে পারছে আমাদের তরুণরা। কাজেই তারা চাকরিতে প্রবেশে ৭ বছর সময় পাচ্ছে। চাকরিতে প্রবেশে এই ৭ বছরই যথেষ্ট। বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশ ও অবসরের যে বয়সসীমা, সবদিক বিবেচনায় সেটাকে সরকার যৌক্তিক বলে মনে করছে।

তিনি বলেন, স্বাধীনতার পর প্রেক্ষাপট বিবেচনায় চাকরিতে প্রবেশে বয়সসীমা ২৫ থেকে ২৭ ও পরবর্তীতে ৩০ করা হয়। এখন চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করা হলে পেনশন সংক্রান্ত জটিলতা তৈরি হবে।

প্রতিমন্ত্রী প্রস্তাবটি প্রত্যাহারের অনুরোধ জানালেও প্রত্যাহার করেননি ওই সংসদ সদস্য।

চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর প্রস্তাব এনে রেজাউল করিম বলেন, বিশ্বের ১৯২টি দেশের মধ্যে ১৫৫টি দেশে চাকরিতে প্রবেশের বয়স ৫৫ বছর কোথাও কোথাও ৫৯ বছর পর্যন্ত। দেশে এখন শিক্ষিত বেকার ২৮ লাখের বেশি। চাকরি না পেয়ে অনেক যুবক মাদক, ছিনতাই ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করা উচিত হবে। পরে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বি মিয়া প্রস্তাবটি ভোটে দিলে না কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি