৬ মে ২০২৬

সরকারের পতন এখন সন্নিকটে : মির্জা ফখরুল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সরকারের পতন এখন সন্নিকটে : মির্জা ফখরুল
বাংলাপ্রেস ডেস্ক: ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন এখন অতি সন্নিকটে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জে দোয়া মাহফিলে পুলিশি হামলা এবং ময়মনসিংহের পাগলায় বিএনপি নেতা আক্তারুজ্জামান বাচ্চুর বাড়িতে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন। বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, পুলিশের কাছে অনুমতি নিয়ে গতকাল বৃহস্পতিবার বাগমারা উপজেলার ভবানীগঞ্জে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়ার আয়োজন করে। এতে পুলিশ যে সন্ত্রাসী তাণ্ডব চালায় তা নজিরবিহীন। পুলিশ এতোটাই বেপরোয়া হয়ে উঠেছে, তারা বিএনপির ধর্মীয় অনুষ্ঠানকেও বানচাল করতে সন্ত্রাসী হামলা চালাচ্ছে। এই ঘটনায় সরকারের নৃশংস ফ্যাসিবাদের উগ্ররূপ প্রকাশ পেয়েছে। তিনি আরও বলেন, ময়মনসিংহ জেলাধীন পাগলা উপজেলায় আওয়ামী সন্ত্রাসীদের হামলা এবং ৪০টি মোটরসাইকেল ভস্মীভূত করা এবং আক্তারুজ্জামান বাচ্চু, তার বৃদ্ধা মাসহ বিএনপি নেতাদের ওপর যে পৈশাচিক হামলা করা হয়েছে তা বর্তমান অবৈধ সরকারের সন্ত্রাসনির্ভর অপ-রাজনীতির আরেকটি বহিঃপ্রকাশ। বিএনপি মহাসচিব বলেন, রাজশাহীর বাগমারা ও ময়মনসিংহের পাগলার ঘটনা সরকারের পরিকল্পিত ও অসৎ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বর্তমানে সরকার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অগ্নিমূল্য, অর্থপাচার আর মহা দুর্নীতিতে এমনভাবে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে যে, সেটিকে আড়াল করার জন্যই দেশব্যাপী সন্ত্রাসের পরিকাঠামো তৈরি করেছে। আর এই সন্ত্রাসী কর্মকাণ্ডে প্রতিদিনই বিএনপি নেতাদের রক্ত ঝরছে। নিহত ও আহত হচ্ছেন অসংখ্য। তিনি বলেন, বিএনপি’র কর্মসূচির কথা শুনলেই আওয়ামী লীগ ও আওয়ামী প্রশাসন বিচলিত হয়ে পড়ে। মনে হয় তাদের পায়ের নিচের মাটি কাঁপতে শুরু করেছে। গণতন্ত্রকে উচ্ছেদ করে অবৈধ ক্ষমতা ধরে রাখতে এই সরকার নানা ধরনের সর্বনাশা সহিংস পন্থা অবলম্বন করেছে। এমনকি পবিত্র ঈদের আগে পরেও আওয়ামী সন্ত্রাসের বাড়বাড়ন্ত স্তিমিত হয়নি। এ সময় তিনি রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জে পুলিশি হামলা ও ময়মনসিংহের পাগলা থানায় আওয়ামী সন্ত্রাসীদের আক্রমণের ঘটনায় তীব্র ঘৃণা ও ধিক্কার জানান। এসব ঘটনায় জড়িত আওয়ামী দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তির জোর দাবি জানান মির্জা ফখরুল। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি