৬ মে ২০২৬

সরকারের প্রচেষ্টায় বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ: প্রধানমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সরকারের প্রচেষ্টায় বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ: প্রধানমন্ত্রী

বাংলাপ্রেস জাতীয় ডেস্ক: আওয়ামী লীগ সরকারের প্রচেষ্টায় বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বলে মন্তব্য করেছেন, দলটির সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে রাজধনীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের অভিযান যেমন চলছে, তেমন খাদ্যে ভেজাল মেশানোর বিরুদ্ধেও অভিযান জোরদার করা হবে। এসময় তিনি বলেন, খাদ্যে ভেজাল মেশানও এক ধরনের দুর্নীতি।প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। কিন্তু নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে অনেক পথ অতিক্রম করতে হবে। এ জন্য প্রয়োজন জনসচেতনতা।তিনি বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকার ২০১৩ সালের নিরাপদ খাদ্য আইন করেছে। এরপর এটি বাস্তবায়নে খাদ্য মন্ত্রণালয়ের অধীনে ২০১৫ সালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গঠন করেছে। তারা বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করে আসছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি