৫ মে ২০২৬

সরকারের মাথা খারাপ হয়ে গেছে : ড. কামাল হোসেন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
সরকারের মাথা খারাপ হয়ে গেছে : ড. কামাল হোসেন

বাংলাপ্রেস অনলাইন: খালেদা জিয়া, ব্যারিস্টার মঈনুলসহ, সকল রাজবন্দির মুক্তি দাবি করেছে জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট।

বৃহস্পতিবার বিকেলে সুপ্রীমকোর্ট মিলনায়তনে এক আলোচনা সভায় বক্তারা বলেন, সরকার বিরোধীমত সহ্য করতে না পেরে পাগল হয়ে গেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঐক্যফ্রন্টের আহবায়ক ড. কামাল হোসেন। ব্যারিস্টার মঈনুল হোসেনের গ্রেফতারের নিন্দা জানান তিনি। আইনমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, সরকারে বসে যদি আইন ভুলে যান, তাহলে আপনি সংবিধান পড়ুন, আইনের বই পড়ুন। আপনি ভালো করে জানেন মানহানির মামলা জামিনযোগ্য অপরাধ, তারপরও ব্যারিস্টার মইনুল হোসেনকে কেন কারাগারে নেয়া হলো? প্রশ্ন রাখেন তিনি।

সরকার দেশকে জঙ্গল বানাতে চাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বিরোধীদের ভয়ে সরকার গণগ্রেফতার চালাচ্ছে বলেও দাবি করেন তিনি। ড. কামাল আরো বলেন, সরকারের মাথা খারাপ হয়ে গেছে। সংবিধানে আছে ক্ষমতায় থাকলে মাথা খারাপ হলে, পরীক্ষা করাতে হয়। তাদের পরীক্ষা করাতে হবে।

বাংলাপ্রেস/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি