সরকারের ঘনিষ্ঠরাই বলছে, এই সরকারের নির্বাচন দেওয়ার সক্ষমতা নেই: জি এম কাদের
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠজনেরাই এখন এই সরকারের অধীন নির্বাচন দেওয়ার সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছেন বলে মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের)।
আজ সোমবার এক বিবৃতিতে জি এম কাদের বলেন, ‘এখন সরকারের ঘনিষ্ঠরাই বলছেন, এই সরকারের মধ্যেই আরেকটা সরকার আছে। সরকার ঘনিষ্ঠরাই বলছে, এই সরকারের নির্বাচন দেওয়ার সক্ষমতা নেই। তারাই বলছে বর্তমান সরকার নিরপেক্ষ নয়।’প্রশাসন, পুলিশ ও সেনাসদস্যদের সহায়তায় একটি দল রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছে অভিযোগ করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘আমাদের মতো নিবন্ধিত দলকে রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা দেওয়া হচ্ছে। যদি তা–ই হয়, তাহলে এই সরকার কীভাবে দলনিরপেক্ষ হয়? তাই অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র পরিচালনা ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠছে।’দেশের বেকারত্ব, বিদেশি বিনিয়োগে স্থবিরতা, পোশাকশিল্পে সংকটসহ বিভিন্ন সংকট থেকে উত্তরণে সবার অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই বলে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, সবার অংশগ্রহণ নিশ্চিত হতে হবে। সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। নির্বাচনে কোনো সরকারি দল থাকতে পারবে না।
সরকার জাতীয় পার্টির মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইছে উল্লেখ করে জি এম কাদের বলেন, ‘আমাদের রাজনীতি করতে দিবে কি না বা নির্বাচন করতে দিবে কি না, তা নিয়ে সরকার চিন্তাভাবনা করছে। জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা যেহেতু এ প্রেক্ষাপটে দেশে–বিদেশে গ্রহণযোগ্য করা যাচ্ছে না, সে কারণে জি এম কাদেরবিহীন জাতীয় পার্টি তৈরির অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে।’
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
২ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি