৫ মে ২০২৬

সরকারের বিরুদ্ধে প্রতিনিয়ত বিষোদগার করছে বিএনপি : কাদের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সরকারের বিরুদ্ধে প্রতিনিয়ত বিষোদগার করছে বিএনপি : কাদের

বাংলাপ্রেস ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘করোনার দুর্যোগকালে বিএনপির দায়িত্বশীল রাজনৈতিক দলের ভূমিকা পালন না করে এবং জনগণের পাশে না দাঁড়িয়ে সরকারের বিরুদ্ধে প্রতিনিয়ত বিষোদগার করে যাচ্ছে।’

আজ সোমবার (১৮ মে) এক ভিডিও বার্তায় ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি দলে দলে মানুষ গ্রামে যাচ্ছেন। এছাড়া ঈদ উপলক্ষে বিভিন্ন মার্কেটের মানুষের অতিরিক্ত ভিড় সংক্রমণের ঝুঁকি বাড়াচ্ছে। এসময় সবাইকে যার যার অবস্থানে থেকে স্বাস্থ্যবিধি মেনে ঈদের ছুটি কাটানোর অনুরোধ করছি। সামান্যতম নিয়মের উপেক্ষা নিজের ও আশপাশের মানুষের জন্য ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীরা সংকটের শুরু থেকে অসহায় ও গরিব মানুষের পাশে আছে। আমি নেতাকর্মীদের ঈদে কর্মহীন, বেকার ও ভাসমান মানুষের পাশে থাকার আহ্বান জানাচ্ছি।’

সমাজের ধনী ও বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সরকারি সহায়তার পাশাপাশি অসহায় কর্মহীন মানুষের পাশে সবার আগে ছুটে গেছে আওয়ামী লীগ। আমি এসময় সরকারি উদ্যোগের পাশাপাশি বিত্তবান, সামর্থ্যবানদের অসহায় ও প্রবাসী পরিবারগুলোর পাশে দাঁড়ানো অনুরোধ জানাচ্ছি।’

তিনি বলেন, ‘করোনা যুদ্ধে ফ্রন্টলাইনে যারা লড়াই করছেন তাদের উদ্দেশে বলতে চাই, আপনারা কোনও অবস্থাতেই মনোবল ও ধৈর্য্য হারাবেন না। এসময় আপনারা যে ঝুঁকিপূর্ণ কাজ করছেন সেজন্য দেশ ও দেশবাসীর আপনাদের প্রতি শ্রদ্ধাশীল। আপনারা হতাশ হবেন না শেখ হাসিনার নেতৃত্বে আমরা সম্মিলিত প্রচেষ্টায় করোনাযুদ্ধে জয়ী হবো।’

দেশবাসীকে সরকারের প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সংকটের পরীক্ষিত নেতৃত্ব শেখ হাসিনা প্রতি আপনার আস্থা রাখুন। সবার সম্মিলিত প্রয়াসে দুর্দিন ইনশাআল্লাহ কেটে যাবে। সংকটের রাত যত গভীর হবে সম্ভাবনার সুবর্ণ সকাল ততই ঘনিয়ে আসবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি