৮ মে ২০২৬

সরকার শিক্ষা ব্যবস্থাকে প্রযুক্তি নির্ভর করতে বদ্ধপরিকর-হাবিবর রহমান এমপি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সরকার শিক্ষা ব্যবস্থাকে প্রযুক্তি নির্ভর করতে বদ্ধপরিকর-হাবিবর রহমান এমপি

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়ার-৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান বলেছেন, সরকার শিক্ষা ব্যবস্থাকে প্রযুক্তি নির্ভর করতে বদ্ধপরিকর। শুধু সাধারণ শিক্ষা নয়,কারিগরি শিক্ষাকেও অত্যাধিক গুরুত্ব দেয়া হয়েছে। যাতে একজন ছেলে-মেয়ে কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেরা কিছু করতে পারে। ভালো ফলাফল করতে হলে আমাদের শিশুদের আরো মনোযোগী হতে হবে। বর্তমান যুগে পরিবর্তিত বিশ্ব পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে চলতে নিজেদেরকে প্রস্তুত করতে হবে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বগুড়ার ধুনট উপজেলায় মুলতানি পারভীন শাহজাহান তালুকদার উচ্চ বিদ্যালয় (এমপিএসটি) প্রাঙ্গনে একুশে ফেব্রুয়ারী ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষ্যে সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মুলতানি পারভীন শাহজাহান তালুকদার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম মোর্তজার সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক এমপি ও এমপিএসটি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ড. শাহজাহান আলী তালুকদার, বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজনীল নাহার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম,ধুনট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রবিউল আউয়াল, সাইফুল ইসলাম, মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন-অর-রশিদ সেলিম, মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসান আহমেদ জেমস মল্লিক,সাধারণ সম্পাদক গোলাম মোর্ত্তজা, ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম, সাংগঠনিক শাহীন আলম রঞ্জু,এমপিএসটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফছার আলী ও সহকারী শিক্ষক আলাউদ্দিন প্রমুখ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি