৭ মে ২০২৬

সরকার পতনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে : রিজভী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
সরকার পতনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে : রিজভী
বাংলাপ্রেস ডেস্ক: সরকার পতনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, এক দফার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে নিতে গণতন্ত্রমনা সকল দল কর্মসূচি পালন করছে। প্রধানমন্ত্রী নিশ্চিত হয়েছেন, তিনি আর ক্ষমতায় থাকতে পারছেন না। শুক্রবার (১৪ জুলাই) দুপুরে খুলনার একটি হোটেলে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি খুলনা অঞ্চলে বিভিন্ন সময়ে গুম, খুন ও নির্যাতনে শিকার পরিবারের সন্তানদের মাঝে উপবৃত্তির অর্থ তুলে দেন। রিজভী অভিযোগ করে বলেন, ১৫ বছর ধরে দিনের ভোট রাতে করে জনগণের সব অধিকার কেড়ে নিয়ে প্রধানমন্ত্রী মিথ্যাচারের মডেলে পরিণত হয়েছেন। তিনি অর্থনীতিকে ধ্বংস করে গণতন্ত্রকেও শেষ করেছেন। জিয়াউর রহমান ফাউন্ডেশনের শিক্ষা উপবৃত্তি প্রকল্প উপকমিটির আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমানের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ ডোনাররা উপস্থিত ছিলেন। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি