‘সরকার পরিবর্তনে’ এটিই সুযোগ, ইরানের সাবেক যুবরাজের উস্কানি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ইরানের সাবেক যুবরাজ রেজা পাহলভি বলেছেন, চূড়ান্ত সমাধান হলো শাসনব্যবস্থার পরিবর্তন এবং এখন আমাদের কাছে একটি সুযোগ রয়েছে। কারণ এই শাসনব্যবস্থা তার সবচেয়ে দুর্বলতম স্থানে রয়েছে।
ইসরায়েলের হামলার পর ইরানের পরিস্থিতি নিয়ে রোববার (১৫ জুন) বিবিসির লরা কুয়েনসবার্গের কাছে নিজের মূল্যায়ন তুলে ধরে তিনি এসব কথা বলেন। রেজা পাহলভি বাবা শাহ মোহাম্মদ রেজা পাহলভি ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবে ক্ষমতাচ্যুত হয়ে দেশত্যাগ করেছিলেন।
গণতান্ত্রিক লড়াইয়ে ইরানের সাধারণ মানুষের পাশে থাকার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়ে ইরানের সাবেক শাহের পুত্র রেজা পাহলভি বলেন, সাম্প্রতিক হামলায় ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা নিহত হওয়ায় অনেকটাই দুর্বল হয়ে পড়েছে দেশটির সরকার। এ ছাড়া, সরকারের বিরোধীরা আগের চেয়ে বেশি উজ্জীবিত অবস্থায় রয়েছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, শাহের পুত্র রেজা পাহলভি বর্তমানে নির্বাসনে রয়েছেন এবং খোমেনি সরকারের পতন ঘটানোর জন্য পরা শক্তিগুলোকে প্রভাবিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সাম্প্রতিক বছরগুলোতে তাকে ইসরায়েলও সফর করতে দেখা গেছে
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে ৭ বছরের শিশু হত্যার দায়ে সাবেক ফেডএক্স চালকের মৃত্যুদণ্ড
৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি