৫ মে ২০২৬

সরকার পাতানো নির্বাচনের চক্রান্তে মেতে উঠেছে : চরমোনাই পীর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সরকার পাতানো নির্বাচনের চক্রান্তে মেতে উঠেছে : চরমোনাই পীর

বাংলাপ্রেস অনলাইন : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন , দেশের অধিকাংশ রাজনৈতিক দলের যৌক্তিক দাবিকে উপেক্ষা এবং জাতীয় নির্বাচনের জন্য কোনো রকম সুষ্ঠু পরিবেশ তৈরি না করে প্রধান নির্বাচন কমিশনারের তফসিল ঘোষণা দেশবাসীর জন্য দুর্ভাগ্যের বিষয়। এ তফসিল ঘোষণার মাধ্যমে সরকার পাতানো নির্বাচনের চক্রান্তে মেতে উঠেছে। আজ শুক্রবার বিকেলে খুলনার নিউ মার্কেট সংলগ্ন বায়তুন নূর মসজিদ চত্বরে মহানগর ও জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ গত ৫ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের মাধ্যমে ১০ দফা দাবি পেশ করেছে। গত ১৬ অক্টোবর রাষ্ট্রপতির কাছে ১০ দফা বাস্তবায়নে স্মারকলিপি দিয়েছে। এ ১০ দফা মেনে নিলে রাজনৈতিক সঙ্কট নিরসনে আর সংলাপের প্রয়োজন হতো না।

জনসভায় সভাপতিত্ব করেন খুলনা মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মুজ্জাম্মিল হক। এতে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির ও খুলনা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, খুলনা জেলা সভাপতি মাওলানা আব্দুল্লাহ ইমরান, মহানগর সহ-সভাপতি মাওলানা মুজাফফার হোসাইন, জেলা সহ-সভাপতি ও খুলনা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবু সাঈদ, মহানগর সেক্রেটারি মুফতি আমানুল্লাহ, জেলা সেক্রেটারি শেখ হাসান ওবায়দুল করীম, খুলনা-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মুজিবর রহমান, মুফতি রবিউল ইসলাম রাফে, অ্যাডভোকেট কামাল হোসেন, হাফেজ মুস্তাফিজুর রহমান, মাওলানা দ্বীন ইসলাম প্রমুখ। জনসভায় চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম খুলনার ৬টি আসনে দলীয় সংসদ সদস্য প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি