সরকার মানসম্মত শিক্ষা অর্জনে সব পদক্ষেপ নিয়েছেন-হাবিবর রহমান এমপি
ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান বলেছেন, সরকার মানসম্মত শিক্ষা অর্জনে সব পদক্ষেপ নিয়েছেন।
তরুণ শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলে জাতি গঠনে কাজে লাগাতে হবে। সরকার ডিজিটাল বাংলাদেশ গড়তে বদ্ধ পরিকর। আগামী ২০৪১ সালে আমাদের দেশ মধ্যম আয়ের দেশে পরিনত হবে। এজন্য সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বগুড়ার ধুনট উপজেলায় সরকারি অর্থায়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধুনট উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ভাইস চেয়ারম্যান মহসীন আলম, পাপি রানী সাহা, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা প্রকৌশলী জহুরুল ইসলাম, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম সোবাহান, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম ও উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার প্রমুখ।
উল্লেখ্য, ২০১৮-১৯ অর্থবছরের টি আর ২য় পর্যায়ের প্রকল্পের অর্থায়নে এ ল্যাপটপ বিতরন, সংসদ সদস্যর ঐচ্ছিক তহবিল হতে উপজেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসায় ৫ হাজার টাকা করে অনুদান প্রদান, এডিপির অর্থায়নে দরিদ্র পারিবারের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন, নলকুপ বিতরনের উদ্বোধন করেন।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি