৫ মে ২০২৬

সরকার লুটপাটের রাজত্ব কায়েম করেছে: ফখরুল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সরকার লুটপাটের রাজত্ব কায়েম করেছে: ফখরুল
বাংলাপ্রেস ডেস্ক: সরকার পরিকল্পিতভাবে দেশের অর্থনীতিকে ধ্বংস করার পাশাপাশি লুটপাটের রাজত্ব কায়েম করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার জাতীয় প্রেস ক্লাবের ‘সমাজ উন্নয়নে মৃত্যুঞ্জয়ী জিয়া’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় এ কথা বলেন তিনি। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটি এ সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, এই সরকার পরিকল্পিতভাবে, পরিকল্পিত ওয়েতে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করছে। লুট করছে, লুটপাটের রাজত্ব কায়েম করেছে। তিনি বলেন, মেগা প্রজেক্টের সবচেয়ে বড় সমস্যা যেটা, সেটা হলো- গণলুট। ১০ হাজার কোটি টাকার প্রজেক্ট হয়ে যাচ্ছে ৫০ হাজার কোটি টাকার প্রজেক্ট। এভাবে তারা মেগা প্রজেক্টগুলোকে টাকা বানানোর প্রজেক্ট হিসেবে নিয়েছে। অন্যদিকে দেখুন প্রত্যেকটি জায়গায় এমন এমন কাজ করা হচ্ছে, সেখানে ওই কাজের কোনো দরকারই নেই। স্বাস্থ্যখাত করুণ অবস্থায় রয়েছে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, এখন পর্যন্ত করোনার টিকার কোনো নিশ্চয়তা নেই। টিকার নিশ্চয়তা হবেও না। এই জন্যে যে, যারা এই স্বাস্থ্যখাতের সঙ্গে জড়িত, টিকার সঙ্গে জড়িত, তারা সবাই দুর্নীতিতে জড়িত। আয়োজক কমিটির চেয়ারম্যান ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ডা. মো. আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে সভায় অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি