সরকার জনগণের হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে : আ স ম আব্দুর রব
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: সরকার জনগণের হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে, এখন জনগণের উচিত সরকারের হাতে হারিকেন ধরিয়ে দেয়া। এমন মন্তব্য করেছেন জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব।
রোববার (৩১ জুলাই) সকালে জ্বালানি নিরাপত্তা ও সঙ্কট নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। বলেন, সত্যিকার অর্থে জ্বালানি সাশ্রয় করতে চাইলে জরুরি সেবা ছাড়া সব ধরনের প্রাইভেটকার বন্ধ রাখতে হবে।
এ সময় বক্তারা বলেন, সরকারের ভুল নীতির কারণে বিদ্যুৎ খাতের এমন বাজে অবস্থা। আওয়ামী লীগ সরকার বিদ্যুৎ কারখানা বানিয়েছে, কিন্তু জ্বালানি নেই। দুর্নীতির কারণে যে টাকা বিদেশে পাচার হয়েছে, তার ১ শতাংশ দেশের গ্যাস উত্তোলনে ব্যয় করা হলে এই সংকট হতো না। ডলার বাঁচানোর জন্য আমদানি নির্ভর জ্বালানি বন্ধ করায় আজকের বিদ্যুৎ সংকট বলেও দাবি করেন তারা।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: দাবি পররাষ্ট্রমন্ত্রীর
৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন রোববার, ক্যাপসুল পাবে ২ কোটি ৪০ লাখের বেশি শিশু
৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি