সরকার ই-বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা উন্নত করতে কাজ করছে : পরিবেশমন্ত্রী
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশে ই-বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থার উন্নয়নে সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। তিনি বলেন, ই-বর্জ্য ব্যবস্থাপনার বিধিমালা প্রণয়ন করা হয়েছে এবং বেস্ট প্রকল্পের অধীনে একটি ই-বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট নির্মাণ করা হবে।
রোববার (১৯ মে) বাংলাদেশ সচিবালয়ে টেলিনর এশিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনীষা ডোগরা তার সঙ্গে সাক্ষাতের সময় এসব কথা বলেন মন্ত্রী।
পরিবেশমন্ত্রী বলেন, সরকার টেকসই এজেন্ডা বাস্তবায়নে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে জ্বালানির পরিমিত ব্যবহার, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ এবং ব্যবহার্য প্লাস্টিকের ব্যবহার হ্রাস করতে কাজ করা হচ্ছে।
মন্ত্রী বলেন, সরকার বাংলাদেশকে জলবায়ু সহনশীল দেশ হিসেবে গড়ে তুলতে কাজ নিরলসভাবে করে যাচ্ছে। জাতীয়ভাবে নির্ধারিত অবদান (NDC) লক্ষ্য শিগগিরই সংশোধন করা হবে। বর্ধিত প্রযোজক দায়বদ্ধতা (ইপিআর) নির্দেশিকাগুলোর খসড়া জুনের মধ্যে চূড়ান্ত করা হবে। তিনি একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে টেলিনরকে কাজ অব্যাহত রাখার আহ্বান জানান।
টেলিনর এশিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনীষা ডোগরা বলেন, টেলিনর এশিয়া এ অঞ্চলে পরিবেশগত টেকসই এবং জলবায়ু সংক্রান্ত পদক্ষেপের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং একটি টেকসই ভবিষ্যতের দিকে বাংলাদেশ সরকারের সাথে নিবেদিত হয়ে কাজ করবে।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান
৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
আমরা জুলাই সনদের প্রতিটি দাঁড়ি-কমা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী
৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি