সরকার এত উন্নয়ন করছে যে আগুন নেভানোর মতো সক্ষমতা নেই:ফখরুল
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: আওয়ামী লীগ সরকার দেশের এমনকি উন্নয়ন করছে যে, আজ একটা আগুন নেভানোর মতো তাদের সক্ষমতা নেই। যেই ফায়ার ব্রিগেড আছে, তারা ৪০টির ওপর ইউনিট কাজ করার পরও ঢাকার বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। অর্থাৎ এ ফায়ার ব্রিগেডের এত বড় আগুন নিয়ন্ত্রণে নেওয়ার মতো ক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (৪ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও পৌর মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মতবিনিময় সভায় বঙ্গবাজারের অগ্নিকাণ্ড প্রসঙ্গে তিনি এসব মন্তব্য করেন।
ফখরুল বলেন, বাংলাদেশ কঠিন সময় পার করছে। এখন গণতন্ত্র সম্পূর্ণ অনুপস্থিত। মানুষের অধিকার পুরোপুরি হরণ করা হয়েছে। লুণ্ঠিত হচ্ছে ব্যক্তিগত অধিকার। প্রাতিষ্ঠানিক একটা ব্যবস্থা আইনজীবী সমিতি। এ সমিতিকে দখলের জন্য আওয়ামী লীগ সরকার বেআইনিভাবে শক্তি প্রয়োগ করেছে। বিশেষ করে রাষ্ট্রযন্ত্রকে তারা ব্যবহার করতে দ্বিধা করছে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে পরিকল্পিতভাবে রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেই ক্ষান্ত হয়নি। তারা অর্থনৈতিক ভিত্তিগুলো নড়বড়ে করে দিয়েছে। অথচ তারা বিভিন্ন ধরনের কথা বলে।
এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমানসহ দলের বিভিন্ন সহযোগী সংগঠন ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা উপস্থিত ছিলেন।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
৩ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি