৫ মে ২০২৬

সরকার এখনও পরিস্থিতির গুরুত্ব বুঝে উঠতে পারছে না: রিজভী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সরকার এখনও পরিস্থিতির গুরুত্ব বুঝে উঠতে পারছে না: রিজভী

বাংলাপ্রেস ডেস্ক: দেশে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। মৃত্যুও বাড়ছে। কিন্তু সরকার এখনও পরিস্থিতি বুঝে উঠতে পারছে না। বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার সকালে বিএনপির নয়াপল্টন কার্যালয় থেকে অনলাইন ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলে, যদিও এই সরকারের বৈধতার সংকট রয়েছে। তবু ভয়াবহ এই সংকট থেকে মুক্তি দিতে বিএনপি সরকারকে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত।

তিনি বলেন, এই সংকটময় সময়ে আওয়ামী লীগ নেতাদের অহেতুক কথার জবাব দিয়ে সময় নষ্ট করতে চায় না বিএনপি। বরং কাজ করতে চায়।

তিনি বলেন, শ্রমিকদের ছুটি নিয়ে সরকারের ভূমিকা আমাদের মর্মাহত করেছে। এই সংকটময় সময়ে এতো মানুষের সমাগম- এটি সত্যিই আতঙ্কের।

রিজভী বলেন, দেশের অলিগলিতে ক্ষুধার্থ মানুষের লাইন দেখা যাচ্ছে। কর্মহীন এব মানুষের পাশে দাঁড়াতে পারেনি সরকার। করোনা সংকট মোকাবেলায় সরকার ক্রমশ ব্যর্থতার পরিচয় দিয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি