৫ মে ২০২৬

সরকার বিচার ব্যবস্থা, প্রশাসন, অর্থসহ সবকিছু ধ্বংস করে দিয়েছে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সরকার বিচার ব্যবস্থা, প্রশাসন, অর্থসহ সবকিছু ধ্বংস করে দিয়েছে
বাংলাপ্রেস ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার বিচার ব্যবস্থা, প্রশাসন, অর্থসহ সবকিছু ধ্বংস করে দিয়েছে। সাংবাদিক রোজিনা ইসলামের মামলা জামিনযোগ্য কিনা তা বিবেচনায় না নিয়ে ভিডিও ক্লিপ দেখার সময় নিয়েছে আদালত বলেও মন্তব্য করেন। শুক্রবার (২১ মে) প্রেসক্লাবে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি। এসময় মির্জা ফখরুল ইসলাম জানান, গণতন্ত্রের মুখোশ নিয়ে কাজ করছে সরকার। গণতান্ত্রিক সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে সরকার। এখন আমলারাও সরকারি দলের নেতা। দেশের সকল মানুষ নির্যাতিত। এই দানব সরকারকে সরাতে হবে। কোভিড দানব গোটা বিশ্বকে তছনছ করে দিয়েছে। আর বর্তমান সরকার পঞ্চাশ বছরের অর্জন ছিন্নভিন্ন করে দিয়েছে৷। আ.লীগের লক্ষ্যই বাংলাদেশকে ধ্বংস করে দেয়া। তিনি আরো বলেন, পুলিশের রিমান্ডে হেফাজত নেতা ইকবালের মৃত্যুর খবর গণমাধ্যমগুলোতে সেভাবে প্রাধান্য দেয়া হয়নি। লোভের কাছে মাথা নত করলে গণমাধ্যমকে বাঁচানো যাবে না।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি