সড়ক পরিবহন করপোরেশন আইন সংসদে পাস
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম

বাংলাপ্রেস ডেস্ক: রোড ট্রান্সপোর্ট করপোরেশন অর্ডিন্যান্স-১৯৬১ রহিত করে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন বিল-২০২০ সংসদে পাস হয়েছে। এর আগে বিলের সংশোধনী বিষয়ে আলোচনায় বিআরটিসির লোকসান ইস্যুতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিআরটিসি সেবামূলক প্রতিষ্ঠান, এখানে লাভ মূখ্য বিষয় নয়। সেবাই মুখ্য বিষয়।
তিনি জানান, বিআরটিসিতে এখন ১ হাজার ৩৩২টি বাস সচল আছে যা দিয়েই সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা চলছে। বাংলাদেশে সড়ক দুর্ঘটনার মূল কারণ জনগণের সচেতনতাহীন বলেও মন্তব্য করেন তিনি।
কাদের আরো বলেন, প্রতিবেশী দেশে প্রতিদিন গড়ে ১৮ জন সড়ক দুর্ঘটনায় মারা যায়। বাংলাদেশে মারা যায় তার অর্ধেক। তারপরেও সড়ক দুর্ঘটনা নিয়ে নানা কথা হয় বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
১ বছর আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
১ বছর আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি