৫ মে ২০২৬

সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত শাবানা আজমি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত শাবানা আজমি

বাংলাপ্রেস ডেস্ক: শনিবার দুপুরবেলা নাগাদ এক দুর্ঘটনায় গুরুতরভাবে জখম হন বর্ষীয়ান বলিউড অভিনেত্রী শাবানা আজমি। বর্তমানে ভরতি নবি মু্ম্বইয়ের এক হাসপাতালে।

শাবানার সঙ্গে ছিলেন স্বামী জাভেদ আখতারও। বরাত জোরে রক্ষা পান জাভেদ, বলছে ঘনিষ্ঠ সূত্র। সন্ধে নাগাদই শাবানাকে সেখান থেকে নিয়ে আসা হয় মুম্বইতে। বর্তমানে তিনি কোকিলাবেন হাসপাতালে চিকিৎসাধীন।

টুইটারে দ্রুত শাবানার আরোগ্য কামনা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বেলা-দুপুর গড়িয়ে বিকেল তখন ৩.৩০টে। মু্ম্বই-পুণে এক্সপ্রেসওয়ে ধরে চলছিল শাবানার গাড়ি। সেই একই গাড়িতে ছিলেন জাভেদও। হঠাৎই সজোরে ধাক্কা মেরে এক ট্রাকে। যার জেরে মুহূর্তের মধ্যে অভিনেত্রীর গাড়ি একপ্রকার তুবড়ে যায়।

ভিতরে বসে থাকা শাবানার মুখের একাধিক অংশ থেকে গলগল করে রক্ত বেরতে শুরু করে। দুর্ঘটনার কবলে পড়ে মুখের একাধিক অংশে ক্ষত হয়েছে বলেও জানা গিয়েছে ঘনিষ্ঠ সূত্রে। এও জানা গিয়েছে যে, একপ্রকার ভাগ্যের জোরেই বেঁচে গিয়েছেন সংগীতকার তথা লেখক জাভেদ আখতার। দুর্ঘটনা ঘটা মাত্রই আশপাশ থেকে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার করেন অভিনেত্রীকে। পিছনের সিটে বসে থাকাতেই প্রাণে বেঁচে যান অভিনেত্রী এবং জাভেদ আখতার।

মু্ম্বই-পুণে এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় ঘটে এই দুর্ঘটনা। দুর্ঘটনার পর প্রবীণ অভিনেত্রী শাবানা আজমিকে তখনই ভরতি করা হয় নবি মু্ম্বইয়ের এমজিএম হাসপাতালে।দুমড়ে-মুচড়ে গিয়েছে গাড়ির সামনের অনেকটা অংশ। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি