৮ মে ২০২৬

সড়ক দুর্ঘটনায় তিথি পালের মৃত্যুতে শোক র‌্যালি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সড়ক দুর্ঘটনায় তিথি পালের মৃত্যুতে শোক র‌্যালি

মোঃ হুমাযুন কবির, গৌরীপুর (ময়মনসিংহ) থেকে: ময়মনসিংহের গৌরীপুরে সড়ক দুর্ঘটনায় মেধাবী ছাত্রী তিথি পালের মৃত্যুতে শোক র‌্যালি করেছে প্রতিভা শিক্ষা পরিবারসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান।

বুধবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় এই শোক র‌্যালি গৌরীপুর পৌর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। র‌্যালিতে প্রতিভা শিক্ষা পরিবারসহ অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ অংশগ্রহণ করেন।

এসময় তাঁরা নিরাপদ সড়কের দাবি, ঘাতক ট্রাকচালকের সর্বোচ্চ শাস্তিসহ বিভিন্ন প্লেকার্ড, ব্যানার প্রদর্শন করেন। গত সোমবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে গৌরীপুর বাজারের পাট মহাল এলাকায় ট্রাকচাপায় মেধাবী ছাত্রী তিথি পালের মৃত্যু হয়। তিথির বাবার নাম রঞ্জন কুমার পাল।সে গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে তিথি পাল তার বান্ধবীর সঙ্গে কোচিংয়ে যাওয়ার পথে বালু বোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিথির মৃত্যু হয়। তারপর এলাকাবাসী ট্রাকসহ ড্রাইভারকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি