৪ মে ২০২৬

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২২ পিএম
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

নিহত মোটরসাইকেল আরোহী মাসুম আহমদ (২১)।

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি : সিলেটের ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় মাসুম আহমদ (২১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে ওসমানীনগরের তালেরতল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত মাসুম উপজেলার তাজপুর ইউপির দুরাজপুর গ্রামের হিরন মিয়ার ছেলে।

দূর্ঘটনার খবর পেয়ে ওসমানীনগর থানা ও শেরপুর হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার তাজপুর বাজার হতে গোয়ালাবাজার যাবার পথে ঢাকা-সিলেট মহাসড়কের তালেরতলে একজন পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

ওসমানীনগর থানার ওসি মো. মোরশেদুল হাসান ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 
বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি