৬ মে ২০২৬

সড়ক দুর্ঘটনায় নগরকান্দার মেয়রের স্ত্রী-ছেলেসহ নিহত ৩

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সড়ক দুর্ঘটনায় নগরকান্দার মেয়রের স্ত্রী-ছেলেসহ নিহত ৩

বাংলাপ্রেস ডেস্ক: ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে নগরকান্দা পৌরসভার নবনির্বাচিত মেয়র নিমাই সরকারের স্ত্রী সঞ্চিতা সরকার ও ছেলে গোবিন্দ চন্দ সরকারসহ তিনজন নিহত হয়েছেন। নিহত অন্যজন হলেন মেয়রের বন্ধু কামাল মাতুব্বর। এ ঘটনায় আহত হয়েছেন নবনির্বাচিত নগরকান্দা পৌর মেয়র নিমাই সরকারসহ আরও তিনজন।

বুধবার রাত সাড়ে ৯টার সময় ভাঙ্গা-গোপালগঞ্জ বিশ্বরোডের কালিয়ামোড় এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে।

জানা যায়, মেয়রের স্ত্রী ও বন্ধু দুর্ঘটনাস্থলেই মারা যান। পরবর্তীতে আহত অবস্থায় মেয়রের ছেলে গোবিন্দ চন্দ সরকারকে ভাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মহসিন কবির।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম জানান, আমরা লাশ উদ্ধার করেছি।

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি