Uncategorized
পররাষ্ট্রমন্ত্রীর অভ্যর্থনাকে কেন্দ্র করে নিউ ইয়র্ক বিমানবন্দরে আ.লীগের দু'গ্রুপের হাতাহাতি
৭ মাস আগে
by বাংলা প্রেস
বাংলাপ্রেস ডেস্ক: সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন লাক্স তারকা নাজিফা তুষি, অভিনেতা শরিফুল রাজ ও খাইরুল বাসার।
আজ শুক্রবার ভোর ৩টার দিকে রাজধানীর গুলশান অ্যাভিনিউতে এই দুর্ঘটনা ঘটে।
ঢাকা মেট্রো গ, ১৩-৩০০০ নাম্বারের একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পাশের বৈদ্যুতিক খুঁটিতে আঘাত করে। গাড়িতে এই তিন জন ছাড়া আরও কয়েকজন ছিলেন।
গুলশান থানার এ এস আই রোকনুজ্জামান বলেন, 'গাড়িতে থাকা পাঁচ জনকে উদ্ধার করে গুলশানের ইউনাইটেড হসপিটালে পাঠানো হয়েছে। এদের মধ্যে দুই জন আইসিইউতে আছেন।' তুষি, রাজ ও খাইরুল বাসার নাটক, ওয়েব সিরিজে নিয়মিত অভিনয় করেন।
বিপি/আর এল