
শরীয়তপুর থেকে সংবাদদাতা: শরীয়তপুরে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। এ ঘটনায় আহত হয়েছেন তিন পুলিশ সদস্য। রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার দেওভোগ গ্রামে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহত ডাকাতরা হলেন- মাদারীপুরের কালকিনি উপজেলার সূর্যমনি গ্রামের সিকান্দার আকনের ছেলে জাহাঙ্গীর আকন (৪০) ও মাদারীপুর রাজৈর থানার চাপাতলী গ্রামের মৃত আরশাদ আলী হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার (৩২)।
আহত পুলিশ সদস্যরা হলেন- শরীয়তপুর ডিবি পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) সোহাগ, কনস্টেবল রাসেল ও মাসুম শেখ। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্র।
বিপি/সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]