৭ মে ২০২৬

শ্রীলঙ্কায় নাতি হারানো শেখ সেলিমকে প্রধানমন্ত্রীর সান্ত্বনা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
শ্রীলঙ্কায় নাতি হারানো শেখ সেলিমকে প্রধানমন্ত্রীর সান্ত্বনা

বাংলাপ্রেস ডেস্ক: শ্রীলংকায় নজিরবিহীন সিরিজ বোমা হামলায় প্রাণ হারিয়েছে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের আদরের নাতি জায়ান। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন জামাতা মশিউল হক চৌধুরী প্রিন্স। নাতি হারানোর শোকে বিহ্বল শেখ সেলিমের সঙ্গে দেখা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

মঙ্গলবার সন্ধ্যায় ব্রুনাই থেকে ফেরেন শেখ হাসিনা। সেখানেই তার সঙ্গে দেখা হয় ফজলুল করিম সেলিমের।

সে সময় ভাই শেখ ফজলুল করিম সেলিমের ঘাড়ে হাত রেখে সান্ত্বনা দেন বোন শেখ হাসিনা। ভাইয়ের চোখে টলমল পানি দেখে অশ্রুশিক্ত হয়ে পড়েন বোনও। এ সময় দু`জনই আবেগাপ্লুত হয়ে পড়েন। ভাই বোনের অশ্রুসিক্ত ক্রন্দনে আশেপাশে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

রোববার শ্রীলঙ্কার তিনটি গীর্জা ও তিনটি হোটেল ভয়াবহ বোমা হামলা চালানো হয়। এরমধ্যে একটি হোটেলে চালানো হামলায় নিহত হয় বাবা-মায়ের সঙ্গে শ্রীলঙ্কায় ঘুরতে যাওয়া জায়ান। উত্তরায় সানবিম স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল সে। ওই হামলায় আহত হয়ে এখনও হাসপাতালে ভর্তি তার বাবা মশিউল হক চৌধুরী।

জায়ানের বাবার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে জানা গেছে- তিনি এখনেও শ্রীলঙ্কার আনশ্রী সেন্ট্রাল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। তিনি এখনো শঙ্কা মুক্ত নন। তবে শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

জানা গেছে, জায়ান চৌধুরীর লাশ বুধবার দুপুর ১টা ১০ মিনিটে বিমানযোগে ঢাকার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে। আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।

এতে জানানো হয়, বিমানবন্দর থেকে জায়ানের লাশ রাজধানীর বনানীর নিজ বাসভবনে নিয়ে যাওয়া হবে এবং বাদ আছর বনানী চেয়ারম্যান বাড়ি মাঠে নামাজে জানাজা শেষে বনানী কবরস্থানে তার লাশ দাফন করা হবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি