৪ মে ২০২৬

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা
বাংলাপ্রেস ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। দলে ফিরেছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। তবে সবচেয়ে বড় চমক, ওপেনার ইমরুল কায়েসকে রাখা হয়েছে ২৩ সদস্যের দলে। দলে নতুন মুখ পেসার শহিদুল ইসলাম। ইমরুল ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরে সর্বশেষ ওয়ানডে খেলেছেন। ২০১৯ সালের ভারত সফরে কলকাতা টেস্ট ছিল দেশের হয়ে ইমরুলের সর্বশেষ ম্যাচ। প্রায় দুই বছর পরে আবার জাতীয় দলে ফিরলেন এই বাঁহাতি ওপেনার। প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন পেসার শহিদুল ইসলাম। শ্রীলঙ্কায় দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রাথমিক দলেও ছিলেন তিনি। ইমরুলসহ সিরিজের প্রাথমিক দলে ডাক পাওয়া ক্রিকেটারদের মধ্যে দেশে যারা আছেন তারা আগামীকাল থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন করবেন। শ্রীলঙ্কা সফরে থাকাদের দেশে ফিরে কয়েকদিন বিশ্রাম করে অনুশীলনে যোগ দেওয়ার কথা। ৭ মে থেকে পুরো দল এক সঙ্গে অনুশীলন করবে। ঈদের ছুটি পর্যন্ত এভাবেই চলবে প্রাথমিক দলের অনুশীলন। ঈদের পর নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। এরপর ঘোষণা করা হবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের মূল দল। সিরিজটি খেলতে শ্রীলঙ্কার বাংলাদেশ সফরে আসার কথা ১৬ মে। করোনাকালের ক্রিকেটে এটি বাংলাদেশের মাটিতে দ্বিতীয় আন্তর্জাতিক সিরিজ। এর আগে বছরের শুরুতে ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলে গেছে ওয়েস্ট ইন্ডিজ। ২৩ সদস্যের প্রাথমিক দল :তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম, ইমরুল কায়েস, লিটন কুমার, সৌম্য সরকার, নাজমুল হোসেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, শহিদুল ইসলাম।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি