৪ মে ২০২৬

শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের জয়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের জয়
বাংলাপ্রেস ডেস্ক: সিরিজের প্রথম ওয়ানডেতে লঙ্কানদের বিপক্ষে ৩৩ রানে জয় বাংলাদেশের। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে সফররত শ্রীলঙ্কাকে ৩৩ রানে হারিয়েছে টাইগাররা। স্বাগতিকদের দেয়া ২৫৮ রানের দেয়া লক্ষ্যে ব্যাট করতে নেমে ২২৪ রানেই অলআউট হয় শ্রীলঙ্কা। তবে, বাংলাদেশের জয়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন ৬০ বলে ৭৪ রান বানিন্দু হাসারাঙ্গা। এই স্পিন অলরাউন্ডারকে সাজঘরে ফিরিয়ে ম্যাচে স্বস্তি ফেরান সাইফউদ্দিন। আজকের ম্যাচে শ্রীলঙ্কার সর্বোচ্চ রান সংগ্রাহক হাসারাঙ্গা। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ রান আসে লঙ্কান অধিনায়ক কুশল পেরেরার ব্যাট থেকে। ৪৪তম ওভারে হাসারাঙ্গা আউট হওয়ার পর বাকি ছিলো শুধুমাত্র আনুষ্ঠানিকতা। ফলাফল ১১ বল বাকি থাকতেই অলআউট শ্রীলঙ্কা। আর ৩৩ রানে জয় টাইগারদের। ম্যাচে সর্বোচ্চ উইকেট শিকারি মেহেদি হাসান মিরাজ। মিরাজের শিকারে পরিণত হয় ৪ লঙ্কান ব্যাটসম্যান। এছাড়া আইপিএল ফেরত মুস্তাফিজুর রহমান পেয়েছেন ৩ উইকেট এবং সাইফউদ্দিন ২টি ও সাকিব আল হাসান পেয়েছেন একটি উইকেট। এর আগে, মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে তামিম-মুশফিক-রিয়াদের ফিফটিতে ২৫৮ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে ম্যাচের দ্বিতীয় ওভারেই শূন্য রানে ফিরেছেন টাইগার ওপেনার লিটন দাস। গুনাথিলাকার শিকার হয়ে ৩৪ বলে ১৫ রানে ফেরেন সাকিব। ফিফটির পর আউট হয়েছেন তামিমও, রানের খাতাই খুলতে পারেননি মিঠুন। দলীয় শতক পেরোনোর আগেই ৪ উইকেট হারানো বাংলাদেশকে টেনে তোলেন মুশফিক-রিয়াদ। মুশফিকের ৮৭ বলে ৮৪ রানের অনবদ্য ইনিংসে মিলেছে ম্যাচ সেরার পুরস্কার। আর ৭৬ বলে ৫৪ করেন মাহমুদুল্লাহ রিয়াদ। শেষদিকে আফিফ আর সাইফউদ্দিনের ছোট দুই ক্যামিওতে স্কোর বোর্ডে জমা হয় ২৫৭। বিপি২৪/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি