শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া গেমসে স্বর্ণপদক জিতল ভারত
বাংলাপ্রেস ডেস্ক: এশিয়া গেমস নারীদের ক্রিকেটের ফাইনালে শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে সোনা জিতেছে ভারত। লঙ্কান নারীদের ১৪৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে এশিয়ান গেমসে টানা দ্বিতীয়বার শিরোপা জিতলো টিম ইন্ডিয়া।
ফাইনালে ব্যাটিং ও বোলিং–দুই বিভাগেই একচ্ছত্র আধিপত্য বজায় রেখে আগের আসরের সাফল্য ধরে রাখল হারমনপ্রীত কৌরের দল।
জাপানের কোরোগি স্পোর্টস পার্কে অনুষ্ঠিত ফাইনালে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক হারমনপ্রীত কৌর। ব্যাটিং করতে নেমে ৩ উইকেট হারিয়ে ২১৬ রানের বড় সংগ্রহ গড়েন শেফালি ভার্মারা। এশিয়ান গেমসে মেয়েদের ক্রিকেটে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড।বিরাট লক্ষ্যমাত্র তাড়া করতে নেমে শুরু থেকে আক্রমণাত্মক মনোভাবেই খেলতে হত চামারি আত্তাপাত্তুর দলকে। তাই। লঙ্কান অধিনায়ক ভাল শুরু করলেও তাকে যোগ্য সঙ্গ দেওয়ার কেউ ছিলেন না। ভারতের হয়ে শ্রীলঙ্কা শিবিরে প্রথম আঘাত হানেন শেফালি বর্মা।

ব্যাটের পাশাপাশি বল হাতেও তিনি প্রতিপক্ষের ত্রাস হয়ে উঠতে পারেন, তা গত মহিলা বিশ্বকাপ থেকেই বারবার প্রমাণ করে আসছেন শেফালি। এবারো তার ব্যতিক্রম হল না। হরমনপ্রীত তাকে আক্রমণে আনতেই পরপর দুই উইকেট তুলে নেন। ১৮ রানে ১ উইকেট হারানো শ্রীলঙ্কা দ্রুত ৪৪ রান বোর্ডে তুলতেই ৪ উইকেট হারায়। এরপর আর ম্যাচে ফেরা সম্ভব হয়নি লঙ্কানদের।
চামারি পাঁচ চারে ২১ বলে ২৯ রানের ইনিংস খেলে আউট হন। তিনিই দলের হয়ে সর্বোচ্চ স্কোর করেন ইনিংসে। ভারতের বোলাররা বাকি কোনও লঙ্কান ব্যাটারকেই থিতু হতে দেননি ক্রিজে। শেষ পর্যন্ত ১৫.৪ ওভারে মাত্র ৬৯ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। ভারতের বোলারদের মধ্যে দীপ্তি শর্মা একাই নেন তিনটে উইকেট। দুটি করে উইকেট নেন শেফালি বর্মা, শ্রী চরণী ও শ্রেয়াঙ্কা পাতিল।
এই ম্যাচের মধ্যে দিয়ে শেষ হলো এশিয়ান গেমসে নারীদের ক্রিকেট। যেখানে সোনা জিতল ভারত। রুপো ও ব্রোঞ্জ জিতল যথাক্রমে শ্রীলঙ্কা ও পাকিস্তান।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি