৪ মে ২০২৬

শ্রীদেবীকন্যার বেলি ড্যান্সের ভিডিও ভাইরাল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
শ্রীদেবীকন্যার বেলি ড্যান্সের ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক: কিংবদন্তী অভিনেত্রী শ্রীদেবীর নাচে পারদর্শীতার কথা আর নতুন করে বলার কিছু নেই। তাই তার আদরের মেয়েও জাহ্নবীও যে মায়ের মতোই নাচে পারদর্শী হয়ে উঠতে চাইছেন সে কথাই আলোচ্য হয়ে উঠেছে। যোগা সেশন, ডায়েট, জিমের পাশাপাশি নিয়মিত নাচের প্রশিক্ষণও নিচ্ছেন জাহ্নবী। আপাতত ‘ধড়ক’ অভিনেত্রী মন দিয়েছেন বেলি ড্যান্স এর প্রতি।

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন জাহ্নবী। যেখানে নম্রতা পুরোহিতের কাছ থেকে ‘বেলি ড্যান্স’ এর জন্য তালিম নিতে দেখা যাচ্ছে শ্রীদেবী কন্যাকে।

‘লাভরাত্রি’ সিনেমা থেকে ‘আঁখ লড় যাবে’ গানে নাচতে দেখা যাচ্ছে বলিউডের এই নয়া সেনশেসনকে। ক্যাসুয়াল জিম আউটফিটেই প্রশিক্ষণ নিচ্ছেন তিনি।

প্রসঙ্গত এই মুহূর্তে জাহ্নবী তার আগামী ছবি ‘রুহি আফজা’র শ্যুটিংয়ে ব্যস্ত জাহ্নবী কাপুর। যেখানে রাজকুমার রাওয়ের বিবরীতে দেখা যাবে শ্রীদেবী কন্যাকে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি