৪ মে ২০২৬

সপ্তম ধাপে ভাসানচর পৌঁছেছে ৩৭৯ রোহিঙ্গা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সপ্তম ধাপে ভাসানচর পৌঁছেছে ৩৭৯ রোহিঙ্গা
নোয়াখালী প্রতিনিধি : কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে সপ্তম ধাপে আরও ৩৭৯জন রোহিঙ্গা নোয়াখালীর হাতিয়ার ভাসানচর পৌঁছেছে। এ নিয়ে ভাসানচর আশ্রয়ন কেন্দ্রে মোট রোহিঙ্গা নাগরিকের সংখ্যা দাঁড়ালো ‌১৮হাজার ৪০৫জনে। নোয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, বুধবার বেলা সোয়া এগারটার দিকে ১২৬ পরিবারের ২৫৭জন এবং বিকেল পৌনে পাঁচটার দিকে ৪২ পরিবারের ১২২ জন রোহিঙ্গা কক্সবাজারের উড়িয়া ডিগ্রী কলেজ থেকে বাসযোগে রওয়ানা হয়ে চট্টগ্রাম পৌঁছায় এবং সেখান থেকে নৌবাহিনীর জাহাজ বিএনএস পেংগুইন যোগে তারা ভাসানচর পৌঁছৈ উল্লেখ্য, নোয়াখালী ভাসানচরে রোহিঙ্গাদের পুনর্বাসন প্রকল্পের আওতায় ২০২০ সালের ৪ ডিসেম্বর প্রথম দফায় এক হাজার ৬৪২ জন, ২৯ ডিসেম্বর দ্বিতীয় দফায় এক হাজার ৮০৪ জন, চলতি বছরের ২৯ ও ৩০ জানুয়ারি তৃতীয় দফার তিন হাজার ২৪২ জন, ১৪ ও ১৫ ফেব্রুয়ারি চতুর্থ দফায় তিন হাজার ১৮ জন এবং পঞ্চম দফায় ৩ ও ৪ মার্চ চার হাজার ২১ জন, ষষ্ঠ দফায় ১ ও ২ এপ্রিল ৪ হাজার ৩৭২ জন রোহিঙ্গাকে ভাসানচর স্থানান্তর করা হয়। এছাড়া গত বছর মে মাসে সাগর পথে অবৈধভাবে মালয়াশিয়া যাওয়ার চেষ্টা করা ৩০৬ রোহিঙ্গাকে সমুদ্র থেকে উদ্ধার করে সেখানে নিয়ে রাখা হয়। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি