৬ মে ২০২৬

শপথ নিলেন জামায়াতের এমপিরা, সিদ্ধান্তে পরিবর্তন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৭ পিএম
শপথ নিলেন জামায়াতের এমপিরা, সিদ্ধান্তে পরিবর্তন

বাংলাপ্রেস ডেস্ক: সকালে শপথ না নেওয়ার ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত দুপুরেই সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত এমপিরা। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার কিছু আগে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে এ অনুষ্ঠান শুরু হয়।

শপথ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। এরপর প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান।

এর আগে সকালে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের গণমাধ্যমকে বলেছিলেন, বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা যদি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেন, তাহলে জামায়াতের নির্বাচিতরাও কোনো শপথ নেবেন না। তবে তিনি এও জানান, দুপুর ১২টায় নির্ধারিত শপথ অনুষ্ঠানে তারা উপস্থিত থাকবেন।

দুপুরে সেই নির্ধারিত সময়েই সংসদ ভবনের শপথকক্ষে উপস্থিত হয়ে শপথ নেন জামায়াতের এমপিরা।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি