৬ মে ২০২৬

শপথ নিলেন ২৪ মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী ও ৩ উপমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
শপথ নিলেন ২৪ মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী ও ৩ উপমন্ত্রী

বাংলাপ্রেস ডেস্ক:  বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদের কাছে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা শপথ গ্রহণের পরপরই শপথ নেন ৪৬ সদস্যের নতুন মন্ত্রিসভা। এতে ২৪ জন পূর্ণমন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রী আছেন। মন্ত্রিপরিষদ বিভাগের আয়োজনে শপথগ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

মন্ত্রী হিসেবে শপথ নিলেন ওবায়দুল কাদের (সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়), আ ক ম মোজাম্মেল হক (মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়), আব্দুর রাজ্জাক (কৃষি মন্ত্রণালয়), আসাদুজ্জামান খান কামাল (স্বরাষ্ট্র মন্ত্রণালয়), ডঃ হাছান মাহমুদ (তথ্য মন্ত্রণালয়), আনিসুল হক (আইন মন্ত্রণালয়), আ হ ম মুস্তফা কামাল (অর্থ মন্ত্রণালয়), তাজুল ইসলাম (এল জি আর ডি মন্ত্রণালয়), ডা. দীপু মনি (শিক্ষা মন্ত্রণালয়), এ কে আব্দুল মোমেন (পররাষ্ট্র মন্ত্রণালয়), এম এ মান্নান (পরিকল্পনা মন্ত্রণালয়), নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন (শিল্প মন্ত্রণালয়), গোলাম দস্তগীর গাজী (বস্ত্র ও পাট মন্ত্রণালয়), জাহিদ মালেক স্বপন (স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়), সাধন চন্দ্র মজুমদার (খাদ্য মন্ত্রণালয়), টিপু মুন্সি (বাণিজ্য মন্ত্রণালয়), নুরুজ্জামান আহমেদ (সমাজকল্যাণ মন্ত্রণালয়), শ ম রেজাউল করিম (গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়), শাহাব উদ্দিন (পরিবেশ ও বন মন্ত্রণালয়), বীর বাহাদুর উশৈসিং (পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়), সাইফুজ্জামান চৌধুরী (ভূমি মন্ত্রণালয়), নুরুল ইসলাম সুজন (রেলপথ মন্ত্রণালয়), ইয়াফেস ওসমান (বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়), মোস্তফা জব্বার (ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়)।

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন, কামাল আহমেদ মজুমদার, শিল্প মন্ত্রণালয়, ইমরান আহমেদ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়,জাহিদ আহসান রাসেল, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়,নসরুল হামিদ, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়,আশরাফ আলী খান খসরু, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়,মুন্নুজান সুফিয়ান,শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়,খালিদ মাহমুদ চৌধুরী, নৌ পরিবহন মন্ত্রণালয়,জাকির হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, শাহরিয়ার আলম পররাষ্ট্র মন্ত্রণালয়,জুনায়েদ আহমেদ, পলক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ফরহাদ হোসেন, জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বপন ভট্টাচার্য্য, এলজিআরডি মন্ত্রণালয়, জাহিদ ফারুক, পানি সম্পদ মন্ত্রণালয়, মুরাদ হাসান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, শরীফ আহমেদ, সমাজকল্যাণ মন্ত্রণালয়, কে এম খালিদ সংস্কৃতি মন্ত্রণালয়, ডাক্তার এনামুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, মহবুব আলী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

উপমন্ত্রী হিসেবে শপথ নিলেন- বেগম হাবিবুন নাহার, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, এ কে এম এনামুল হক শামীম, পানি সম্পদ মন্ত্রণালয়, মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা মন্ত্রণালয়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি