শপথ নেয়ার প্রশ্নই ওঠে না : মির্জা ফখরুল
বাংলাপ্রেস ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘একাদশ সংসদ নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করা হয়েছে। সুতারাং শপথ নেয়ার প্রশ্নই ওঠে না।’ আজ বৃহস্পতিবার দুপুরে নির্বাচনে অংশ নেওয়া বিএনপির প্রার্থীদের নিয়ে জরুরি বৈঠক শেষে ফখরুল এসব কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শপথ তো পার হয়ে গেছে। নির্বাচন প্রত্যাখ্যান করলে শপথ আর থাকে নাকি? আমরা শপথ নিচ্ছি না।’ বিএনপি মহাসচিব বলেন, ‘এই নির্বাচনে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে। আমরা এই নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছি। নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে পুনরায় নির্বাচনের দাবিতে প্রধান নির্বাচন কমিশনার বরাবর আজকে আমরা স্মারকলিপি দেবো।’ এছাড়া জাতীয় ঐক্যফ্রন্টের সব প্রার্থী আলাদাভাবে নির্বাচনের অনিয়ম ও কারচুপির বিষয়ে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করবেন বলে জানান তিনি।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ ইসলাম
বিসিএস ক্যাডার থেকে স্বরাষ্ট্রমন্ত্রী: সালাহউদ্দিন আহমেদের রাজনীতি, নির্বাসন ও পরিবারের পথচলা
দেশকে যারা তাবেদার রাষ্ট্র করতে চায়, তাদের প্রতিরোধ করবে বিএনপি: রিজভী
সঙ্গীত একাডেমি