শপথ গ্রহণের সাথে সাথেই ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
নোমান সাবিত: প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসন শপথ গ্রহণের সাথে সাথে 'ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট ইফিশিয়েন্সি ' (ডিওজিই) এর প্রধান ইলন মাস্কের বিরুদ্ধে মামলা করেছে। তার শপথগ্রহণ অনুষ্ঠানের শেষ হওয়ার আগেই একাধিক মামলা দায়ের করা হয়েছে।
ট্রাম্পের শপথ নেওয়ার ঠিক পরেই ওয়াশিংটন ডিসির ফেডারেল জেলা আদালতে ডিওজিই-র বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা হয়। মামলাগুলো দায়ের করেছে প্রগ্রেসিভ কনজিউমার ওয়াচডগ পাবলিক সিটিজেন, আমেরিকান পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন এবং ন্যাশনাল সিকিউরিটি কাউন্সেলরস নামক একটি জনস্বার্থ আইন সংস্থা।
মামলাগুলোতে দাবি করা হয়েছে যে ডিওজিই ফেডারেল অ্যাডভাইজরি কমিটি অ্যাক্ট (এফএসিএ) মেনে চলছে না। মামলাগুলোর উদ্দেশ্য হলো ইলন মাস্ক এবং বিবেক রামাস্বামীর ডিওজিই নিয়ে প্রশাসনের সঙ্গে কাজ বা সমন্বয় বন্ধ করা।
ইলন মাস্ক এবং বিবেক রামাস্বামী ডিওজিই-এর সহ-নেতৃত্বে রয়েছেন। তারা দুই ট্রিলিয়ন ডলার সরকারি খরচ কমানো এবং ফেডারেল এজেন্সিগুলো পুনর্গঠনের উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনার কথা জানিয়েছেন। রামাস্বামী ওহাইওর গভর্নর পদে প্রার্থী হওয়ার পরিকল্পনাও করছেন।
এফএসিএ অনুযায়ী, ফেডারেল উপদেষ্টা কমিটিগুলোকে স্বচ্ছতার শর্ত পূরণ করতে হয়। যার মধ্যে চার্টার থাকা, ন্যায্যভাবে ভারসাম্যপূর্ণ সদস্যপদ এবং একটি মনোনীত ফেডারেল অফিসার দ্বারা সভা আহ্বান করা অন্তর্ভুক্ত। মামলায় উল্লেখ করা হয়েছে যে ডিওজিই এই শর্তগুলো পূরণ করেনি।
ন্যাশনাল সিকিউরিটি কাউন্সেলরসের মামলায় বলা হয়েছে। ডিওজিই-এর সদস্যপদে ভারসাম্যের অভাব স্পষ্ট, যেখানে শুধুমাত্র ‘ছোট সরকারপন্থী ক্রুসেডারদের’ দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে, যাদের পটভূমি টেক ইন্ডাস্ট্রি বা রিপাবলিকান রাজনীতিতে রয়েছে। এই ঘাটতি ডিওজিই-এর কার্যকারিতা এবং এর কাজ সম্পাদনের জন্য অযোগ্যতা প্রমাণ করে।'
মামলাকারীদের মধ্যে রয়েছে আমেরিকান ফেডারেশন অফ গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং আমেরিকান ফেডারেশন অফ টিচার্স।
প্রগ্রেসিভ ভেটারান্স অ্যাডভোকেসি গ্রুপ ভোটভেটস অ্যাকশন ফান্ড। বামপন্থী ওয়াচডগ সিটিজেনস ফর রেসপনসিবিলিটি অ্যান্ড এথিক্স ইন ওয়াশিংটন।
বায়োলজিকাল ডাইভারসিটি সেন্টার একটি ফেডারেল বিচারকের কাছে জনসাধারণের রেকর্ডে অ্যাক্সেস চেয়েছে, যেখানে ট্রানজিশন শুরু হওয়ার পর থেকে ডিওজিই-এর সদস্যরা হোয়াইট হাউসের সঙ্গে কীভাবে যোগাযোগ করেছে তা দেখানো হয়েছে।
ট্রাম্প শপথ নেওয়ার পরপরই ডজনখানেক নির্বাহী আদেশে সই করবেন বলে জানিয়েছেন, যা আরও অনেক মামলার সূত্রপাত ঘটাতে পারে।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
ভেনিজুয়েলার ভূমিকম্পে বিপর্যয়, প্রাণহানি ১০ হাজার ছাড়াতে পারে
১০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
জন্মসূত্রে নাগরিকত্ব বহালের পক্ষে যুক্তরাষ্ট্রের ৬৯ শতাংশ মানুষ
১৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
রেকর্ডভাঙা দাবদাহে ফ্রান্সে বিদ্যুৎ বিপর্যয়, তাপমাত্রা ছাড়াতে পারে ৪৩ ডিগ্রি
১ দিন আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি