৫ অক্টোবর ২০২৬

স্পেসএক্সের এআই শাখার নাম বদলালেন ইলন মাস্ক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০২:২৭ পিএম
স্পেসএক্সের এআই শাখার নাম বদলালেন ইলন মাস্ক

বাংলাপ্রেস ডেস্ক:  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এক ঘোষণার পর নিজের প্রতিষ্ঠানের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শাখার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন প্রযুক্তি উদ্যোক্তা ও স্পেসএক্স-এর প্রধান ইলন মাস্ক। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টের মাধ্যমে তিনি জানান, স্পেসএক্সের কৃত্রিম বুদ্ধিমত্তা শাখার নাম ‘স্পেসএক্সএআই’ থেকে বদলে ‘স্পেসএক্সএসআই’ রাখা হবে।

 এক এক্স ব্যবহারকারীর প্রস্তাবের জবাবে মাস্ক এই পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেন। পরবর্তী সময়ে অন্য একটি পোস্টে তিনি লেখেন, আর এআই নয়, এসআই—এটাই ভালো।

উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘সুপার ইন্টেলিজেন্সের যুগের উদ্বোধন’ শীর্ষক একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। ওই নির্দেশে মার্কিন প্রশাসনিক দপ্তর, নীতি ও দাপ্তরিক নথিপত্রে ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ (এআই)-এর পরিবর্তে ‘সুপার ইন্টেলিজেন্স’ (এসআই) শব্দটি ব্যবহারের নির্দেশ দেওয়া হয়।

হোয়াইট হাউসের তথ্য মতে, প্রযুক্তির দ্রুত অগ্রগতিকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ট্রাম্পের এই ঘোষণার পরপরই ইলন মাস্ক তার প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেন। 
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি