স্পেনে করোনা ভাইরাসে মৃত্যু বরণকারীদের স্বরণে দোয়া
জাকির হোসেন সুমন, ইতালি থেকে : মহামারিকালীন সময়ে করোনা ভাইরাসে মৃত্যবরণ কারীদের স্মরণে শোক সভা ও দুআ মাহফিল এর আয়োজন করেন নরসিংদী অয়েলফেয়ারে সোসাইটি ইন۔۔ স্পেন ।
গত রাতে মাদ্রিদের মামা মিয়া রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি আল আমিন মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিলন ও সাইয়্যেদ আনোয়ার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ,বাংলাদেশ এসোসিয়েশন ইন۔۔ স্পেনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক সাধারণ সম্পাদক কামরুজ্জান সুন্দর ,গ্রেটার ঢাকা এসোসিয়েশন ইন۔۔ স্পেনের সভাপতি সোহেল ভূঁইয়া , নরসিংদী ওয়েলফেয়ার সোসাইটি ইন۔স্পেনের উপদেষ্টা বশির আহমেদ ,۔ সিনিয়র সহ সভাপতি খলিলুর রহমান,সহ সভাপতি বাদল আহমেদ , সাংগঠনিক সম্পাদক ইকবাল হুসেন ,গ্রেটার সিলেট এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটির সদস্য দবির তালুকদার ,সদস্য সচিব আবু জাফর রাসেল , সাবেক সভাপতি ,লুৎফুর রহমান ,ক্রিড়া সংগঠক তামিম ইকবাল ,ইয়াসিন শিকদার প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই কুরআন তেলওয়াত করেন ,মাওলানা আখতার হুসেন। অনুষ্ঠানে বক্তারা বলেন۔ ,করোনা মহামারীর সময়ে যেভাবে সবাই একে ওপরের পাশে তাড়িয়েছেন ,তা অবিস্মরণীয় হয়ে থাকবে। আমরা সামাজিক সংগঠন করেছি পদ পদবীর জন্য নয় ,প্রবাসে স্বজনহীনদের পাশে থেকে۔ কাজ করার জন্য। এসময় অতিথি বৃন্দ ,নরসিংদী ওয়েলফেয়ার সোসাইটির কার্যক্রম দৃষ্টান্তমূলক আখ্যা দিয়ে ভূয়সী প্রশংসা করেন। পরে এক বিশেষ মোনাজাত অনুষ্টিত হয় |
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সাইবার হামলা নয়, তবু মালয়েশিয়ার অভিবাসন ব্যবস্থায় সাময়িক অচলাবস্থা
নিউ ইয়র্কে ঈদ অনুষ্ঠানে হিজাব পরা কংগ্রেস সদস্যের বক্তব্য উপেক্ষা বাংলাদেশিদের
সঙ্গীত একাডেমি