৪ মে ২০২৬

সৌদির যে অনুরোধ প্রত্যাখ্যান করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ১১:০৭ পিএম
সৌদির যে অনুরোধ প্রত্যাখ্যান করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড

বাংলাপ্রেস ডেস্ক:   দেশে খেলাধুলার উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করেছে সৌদি আরব। আন্তর্জাতিক ম্যাচে ভালো করার দিকে মনোযোগ দিচ্ছে সৌদি ক্রিকেট বোর্ড।

এরই পরিপ্রেক্ষিতে খেলোয়াড় ও কোচ চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনুরোধ করেছে সৌদি আরব। তাদের সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে বিসিবি। 

সৌদি আরবের পরিকল্পনা টেস্ট খেলুড়ে দেশ থেকে খেলোয়াড় এনে দীর্ঘমেয়াদে তাদের হয়ে খেলানোর। এর আগে এমন কৌশল ব্যবহার করেছিল সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্র।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, সৌদি দুই মাস আগে কোচ ও খেলোয়াড় চেয়ে তার সঙ্গে যোগাযোগ করেছিল। কিন্তু তিনি না বলেছেন।

আমিনুল বলেন, ‘তারা আমাদের কাছে খেলোয়াড় চেয়েছিল, পুরুষ ও নারী দুই বিভাগ থেকেই। পরে তারা কোচও চেয়েছিল। কিন্তু আমি কীভাবে নিজের দেশের স্বার্থের বিনিময়ে তাদেরকে খেলোয়াড় সরবরাহ করতে পারি?’

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি