সৌদির বিপক্ষে ১-১ গোলে ড্র উরুগুয়ের
বাংলাপ্রেস ডেস্ক: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এইচ’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে সৌদি আরব ও উরুগুয়ে ১-১ গোলে ড্র করেছে। ম্যাচের অধিকাংশ সময় এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি সৌদি আরব।
যুক্তরাষ্ট্রের মায়ামিতে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে বলের দখলে এগিয়ে ছিল উরুগুয়ে। তবে ৪১ মিনিটে কর্নার থেকে সৃষ্ট সুযোগে আবদুলেলাহ আল-আমরি গোল করে সৌদি আরবকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন।
গোল হজমের আগে ও পরে উরুগুয়ের একাধিক আক্রমণ ঠেকিয়ে দেন সৌদি গোলরক্ষক মোহাম্মদ আল-ওয়াইস।
বিরতির পর সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে উরুগুয়ে। একের পর এক আক্রমণ চালালেও সৌদি রক্ষণ ও গোলরক্ষকের দৃঢ়তায় গোলের দেখা পাচ্ছিল না তারা।
অবশেষে ম্যাচের ৮০ মিনিটে অবশেষে সমতা ফেরায় উরুগুয়ে। সৌদি গোলরক্ষক আল-ওয়াইস একটি হেড ফিরিয়ে দিলেও ফিরতি বলে গোল করেন ম্যাক্সি আরাউহো।
শেষ সময়ে দুই দলই জয়ের জন্য চেষ্টা চালালেও আর কোনো গোল হয়নি। ফলে ১-১ সমতায় শেষ হয় ম্যাচ। এই ড্রয়ে গ্রুপ ‘এইচ’-এ নকআউট পর্বে ওঠার লড়াই আরও জমে উঠেছে।সূত্র: দ্য গার্ডিয়ান
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রোনালদোকে না তোলার কারণ জানালেন মার্তিনেজ, ‘সেরা গোলদাতাকে বসাই কীভাবে?’
রোনালদোর পর্তুগালের সামনে ডিআর কঙ্গো, জমজমাট লড়াইয়ের অপেক্ষায় ফুটবল বিশ্ব
ফুটবলারের কান্না ছুঁয়ে গেল হোয়াইট হাউস: কেপ ভার্দের গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে ট্রাম্প প্রশাসন
সঙ্গীত একাডেমি