৬ মে ২০২৬

সৌদি আরবের সঙ্গে মিল রেখে লক্ষ্মীপুরের কয়েকটি গ্রামে ঈদ উদযাপন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সৌদি আরবের সঙ্গে মিল রেখে লক্ষ্মীপুরের কয়েকটি গ্রামে ঈদ উদযাপন
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর প্রতিনিধি: আরবের সাথে মিল রেখে প্রতি বছরের মতো এবারও লক্ষ্মীপুরের রায়পুরসহ ১০টি গ্রামে বৃহস্পতিবার (১৪ মে) ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, বারো ঘরিয়া, হোটাটিয়া, শরশোই, কাঞ্চনপুর ও রায়পুর উপজেলার কলাকোপা এবং সদর উপজেলার বশিকপুরসহ ১০টি গ্রামের প্রায় সহস্রাধিক মুসল্লি ঈদুল ফিতর উদযাপন করছেন। সকাল ১০টায় রায়পুর উপজেলার বামনী ইউপির কোলাকোপা গ্রামের মোলায়েম ভুঁইয়া বাড়ীর মসজিদে ঈদের জামাত হয়। এতে মোঃ হোসাইন আহাম্মদ মজনু ইমামতি করেন ও ৩০ জন মুসুল্লি অংশগ্রহন করেছেন। রামগঞ্জ উপজেলার খানকায়ে মাদানিয়া কাসেমিয়া মাদ্রাসায় ও নোয়াগাঁও বাজারের দক্ষিণ-পূর্ব নোয়াগাঁও ঈদগাহ ময়দানে একই সময়ে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা রুহুল আমিন । উল্লেখ্য-এসব গ্রামের প্রায় সহস্রাধিক মুসল্লি পৃথক পৃথকভাবে ঈদগহ মাঠে ঈদের নামাজ আদায় করেন। মাওলানা ইসহাকের (রাঃ) অনুসারী হিসেবে এসব এলাকার মানুষ মক্কা ও মদিনার সাথে সঙ্গতি রেখে ঈদসহ সব ধর্মীয় উৎসব পালন করে আসছে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি