সৌদি আরবের রাষ্ট্রদূত হলেন সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারী

বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশ পুলিশের সদ্য সাবেক আইজি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীকে সৌদি আরবের রাষ্ট্রদূত হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপ সচিব মো. অলিউর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার) কে সরকারি চাকরি আইন ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী তার অবসর উত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট শর্তে ১৫ এপ্রিল অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদে সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদানের নিমিত্তে তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো।
নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাবের) মহাপরিচালক বেনজীর আহমেদ। তিনি পুলিশের ৩০তম আইজি।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি