সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত
বাংলাপ্রেস ডেস্ক: সৌদি আরবের মধ্যাঞ্চলে একটি হামলায় দুজন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। আজ রোববার (৮ মার্চ) নতুন করে এ হামলা হয়।
নিহতদের একজন বাংলাদেশি নাগরিক এবং অপরজন ভারতীয় বলে দেশটির সিভিল ডিফেন্স এজেন্সি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া একটি পোস্টে নিশ্চিত করেছে।
ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) এর আগে জানিয়েছিল, তারা সৌদির আল-খারজসহ বিভিন্ন স্থানের রাডার সিস্টেম লক্ষ্য করে হামলা চালিয়েছে।
রোববারের প্রাণহানির ঘটনাটিও এই আল-খারজ এলাকাতেই ঘটেছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের প্রাথমিক হামলা এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের পর, ইরান ইসরাইলের পাশাপাশি উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক লক্ষ্যবস্তুগুলোতে হামলা শুরু করে।
মঙ্গলবার সৌদি আরবে অবস্থিত মার্কিন দূতাবাস এবং সংযুক্ত আরব আমিরাতের মার্কিন কনসুলেটেও ড্রোন হামলা চালানো হয়েছিল ইরান।
সূত্র: আলজাজিরা।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সাইবার হামলা নয়, তবু মালয়েশিয়ার অভিবাসন ব্যবস্থায় সাময়িক অচলাবস্থা
নিউ ইয়র্কে ঈদ অনুষ্ঠানে হিজাব পরা কংগ্রেস সদস্যের বক্তব্য উপেক্ষা বাংলাদেশিদের
সঙ্গীত একাডেমি